শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুগলকে রিকুয়েস্ট ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ণ

Spread the love

গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্টে বাংলাদেশ থেকে করা কনটেন্ট অপসারণ অনুরোধ সংক্রান্ত তথ্য প্রকাশের পর সরকার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়— মিসইনফরমেশন, প্রোপাগান্ডা ও বেআইনি মানহানিকর তথ্য ছাড়া কোনো সংবাদ, অনলাইন নিবন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট, ভিডিও বা রাজনৈতিক সমালোচনামূলক কনটেন্ট সরাতে বাংলাদেশ কখনো কোনো প্ল্যাটফর্মকে অনুরোধ করেনি।

সরকার জানায়, মিসইনফরমেশন বা চরিত্রহননমূলক তথ্য অপসারণের অনুরোধ আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার সুরক্ষা এজেন্সি যাচাইয়ের পর বিটিআরসির মাধ্যমে পাঠানো হয়। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কোনো দলীয় বট বাহিনী পরিচালনা করা হয় না বলেও উল্লেখ করা হয়। বিটিআরসি বা এনটিএমসির কোনো প্ল্যাটফর্ম ডাউন করার ক্ষমতা নেই; তাই প্রয়োজনীয় ক্ষেত্রে কেবল রিপোর্ট পাঠানো হয়।

সরকারের দাবি, জানুয়ারি–জুন ২০২৫ সময়ে বাংলাদেশ থেকে পাঠানো রিকুয়েস্ট সংখ্যা আগের আওয়ামী লীগ সরকারের পাঠানো অনুরোধের তুলনায় তিন ভাগের এক ভাগেরও কম। আরও বলা হয়, গুগল এসবের ৬৫ শতাংশ ‘Not enough information’ ক্যাটাগরিতে দেখিয়েছে।

সরকার জানায়, প্রতিবেশী দেশের মিডিয়া ও নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিসইনফরমেশন ক্যাম্পেইনের কারণে ২০২৫ সালের প্রথমার্ধে কয়েকটি রিপোর্ট পাঠাতে হয়েছে। একই সময়ে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, মব লিঞ্চিং, সাম্প্রদায়িক ঘটনা ও আন্দোলনের প্রেক্ষাপটে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় নিয়মিত দায়িত্ব হিসেবে সরকারের রিপোর্টিং করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে সরকারের বক্তব্য না নেওয়ায় অসন্তোষ জানিয়ে সরকার বলে— এ ধরনের খণ্ডিত উপস্থাপন দায়িত্বশীল সাংবাদিকতার উদাহরণ নয়।

এছাড়া, সরকার জানায় যে আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতা ও বাকস্বাধীনতার অগ্রগতি স্বীকৃত হয়েছে। ফ্রিডম হাউসের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশ বিশ্বে ইন্টারনেট স্বাধীনতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে।

সর্বশেষ - অপরাধ