শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কালচারাল এস্টাবলিশমেন্ট নতুনত্বে ভয় পায়: বিশেষজ্ঞের মন্তব্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ

Spread the love

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, দেশের কালচারাল এস্টাবলিশমেন্ট নতুন কিছু দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফারুকী বলেন, রক মিউজিক নিয়ে যেমন অতীতে অযথা আতঙ্ক সৃষ্টি হয়েছে, তেমনি ফটোগ্রাফিকেও দীর্ঘ ৫৪ বছর আর্ট হিসেবে স্বীকৃতি দিতে চায়নি এই এস্টাবলিশমেন্ট। শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি বিভাগ চালুর চেষ্টা বহুবার হলেও অনুমোদন মেলেনি।

তিনি উল্লেখ করেন, ফটোগ্রাফিতে বাংলাদেশের অসাধারণ সাফল্য রয়েছে। টাইম ম্যাগাজিনের ১০০ সেরা ছবির তালিকায় এবার স্থান পেয়েছে আমির হামজার ছবি। এর আগে কে এম আসাদ, তাসলিমা আখতার ও মুনীরুজ্জামানের ছবিও একই তালিকায় ছিল। এছাড়া শহীদুল আলম, সরকার প্রতীকসহ আরও অনেকে নিউইয়র্ক টাইমস, ওয়ার্ল্ড প্রেস ফটোসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সাফল্য দেখিয়েছেন।

ফারুকী জানান, দেরিতে হলেও শিল্পকলা একাডেমিতে ফটোগ্রাফি বিভাগ অন্তর্ভুক্ত হচ্ছে এবং আরও নতুন বিভাগ যোগ হচ্ছে। জড়তা কাটিয়ে এগিয়ে যাওয়ার এটাই সময় বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

যে সরকারই ক্ষমতায় আসুক, চীনের সঙ্গে সহযোগিতা চলবে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগ সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনই আছে: প্রেস সচিব শফিকুল আলম

বাজারে আসছে নতুন ডিজাইনের ১০০ টাকার নোট

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

১৪৪ ধারা বহাল, তবে জনজীবনে স্বস্তি ফিরছে

টুইটারে শেয়ারের তথ্য প্রকাশে দেরি, ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

জনরোষে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

বগুড়াবাসীর স্বপ্নপূরণ: কাল উদ্বোধন হচ্ছে সিটি করপোরেশন