বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভবন অনুমোদনে পৃথক সংস্থা গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সব ভবন ও নির্মাণকাজের অনুমোদনের জন্য একটি পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, বর্তমানে রাজউক কেবল নির্দিষ্ট এলাকায় নির্মাণ অনুমোদন দেয়। নতুন পৃথক কর্তৃপক্ষ দেশজুড়ে সব স্থাপনা ও নির্মাণকাজের অনুমোদন দেবে। নিরাপদ নির্মাণবিধি অনুসরণ, ভূমিকম্প ও অগ্নি-ঝুঁকির বিষয়গুলোও কঠোরভাবে তদারকি করবে এই সংস্থা।

বৈঠকে রাজউক অধ্যাদেশ ২০২৫-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়, যেখানে পুনর্বিকাশ, জমি পুনর্বিন্যাস, খেলার মাঠ-জলাশয় সুরক্ষা, অনুমোদিত নকশা ছাড়া নির্মাণের শাস্তি এবং রাজউক কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট কোনো চুক্তিতে অংশগ্রহণ নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত হয়েছে।

প্রেস সচিব জানান, নতুন বিধান অনুযায়ী জমির মালিকদের ৬০ শতাংশ সম্মতি থাকলে পুনর্বিকাশ প্রকল্প বাস্তবায়ন করা যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

সবজির বাজারে স্বস্তি, পেঁয়াজে ফের অস্থিরতা

আগেও ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ : মির্জা ফখরুল

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর

ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবন্দর অগ্নিকাণ্ডে তদন্ত হবে: পরিবেশ উপদেষ্টা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে জামায়াত

https://amarbanglanews24.com/

টাইম সাময়িকীর ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম