গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ গণভোট আইন অনুমোদন করে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নেওয়ার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।



















