সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, ৪৮ ঘণ্টা সতর্কতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ

Spread the love

বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার (২৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুর্বল নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ‘সুস্পষ্ট নিম্নচাপ’-এ পরিণত হয়েছে। এটি সোমবার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

বর্তমানে সিস্টেমটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলেও এর গতিপথ ও সম্ভাব্য আঘাতস্থল নিশ্চিত নয়।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, নিম্নচাপটি ধাপে ধাপে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য আঘাতস্থল ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো এলাকা হতে পারে। তবে ২৬ নভেম্বরের আগে সুনির্দিষ্ট তথ্য পাওয়া সম্ভব নয়।

ঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ মঙ্গলবার থেকে ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার, ২৬ নভেম্বর ৬০–৮০ কিলোমিটার এবং ২৭ নভেম্বর ১০০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে আগাম সতর্ক করেছে বিশেষজ্ঞরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের গণসমাবেশ

ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

ট্রাম্প প্রশাসনে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ছে, ইন্টারনেট বন্ধে তথ্যবাধা

নির্বাচনি প্রচারে টিভি চ্যানেলে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের নির্দেশ ইসির

নির্বাচনে ৪১৮ ড্রোন ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাবির মুহসীন হলে ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে উত্তেজনা

পাক হামলায় ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে গেল আফগানিস্তান

গুমের মামলায় সিআইডির এডিশনাল এসপি মশিউর রহমান কারাগারে

ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ নিহত ১৪ জনের মরদেহ হস্তান্তর