শনিবার , ২২ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশকে সক্রিয় ও দায়িত্বশীল সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ

Spread the love

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক পুনর্গঠনের এই সময়ে বাংলাদেশ একটি সক্রিয় ও দায়িত্বশীল সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখবে। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “পুনর্গঠনের সময় অনেক রাষ্ট্র পক্ষ বেছে নিতে আগ্রহী হয়, কিন্তু আমাদের উচিত প্রথমে সঠিক পথ বেছে নেওয়া। পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থায় বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নেবে এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।”

তিনি আরও বলেন, বঙ্গোপসাগর এখন কৌশলগত কেন্দ্রবিন্দু, এবং সেখানে বাংলাদেশ নিছক করিডর নয়, বরং সক্রিয় ভূমিকা রাখতে চায়। ইউক্রেন, গাজা, সুদান ও মিয়ানমারের অস্থিরতার উদাহরণ তুলে তিনি বললেন, সংকট মোকাবিলায় বিদ্যমান কাঠামো প্রায়ই ব্যর্থ হয়েছে। তাই বহুপাক্ষিক ও আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী হতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, বাংলাদেশ তথ্যক্ষেত্রকে সুরক্ষিত রাখতে চায়। ভুয়া তথ্য, ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর প্রভাব কূটনীতি ও শাসনব্যবস্থাকে বদলে দিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ এমন নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে চায়, যা নিরাপত্তা ও অধিকার দুটোই রক্ষা করবে।

অর্থনৈতিক দিক থেকে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, নিষেধাজ্ঞা ও ঝুঁকি এড়ানোর কৌশল বাংলাদেশকে বহুমুখী হতে এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে বাধ্য করছে। এছাড়া জলবায়ুজনিত ঝুঁকির মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার অনুপ্রবেশ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তিনি উপকূলীয় দেশগুলোকে সহযোগিতামূলক কাঠামো গড়ে তুলতে ও প্রযুক্তি ভাগাভাগি করতে আহ্বান জানান।

উদ্বোধনী অধিবেশনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উপস্থিত ছিলেন। এবারের ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর মূল প্রতিপাদ্য হলো ‘প্রতিদ্বন্দ্বিতা, ভাঙন, পুনর্গঠন’। সম্মেলনে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা, আঞ্চলিক বাস্তবতা, জোট ও অংশীদারিত্বের পরিবর্তন, তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক চাপ ও অভিবাসনসহ বিশ্বে চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জালিয়াতি রোধে বিআরটিএ’র কঠোর পদক্ষেপ: মোটরসাইকেল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম

নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অযোগ্য করার দাবি জামায়াতের

ক্ষমতায় এলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুলাই গণঅভ্যুত্থান: ঢামেক মর্গে এখনও পড়ে আছে ৬ শহিদের লাশ

মতিউর রহমানকে অনৈতিক সুবিধা: বরখাস্ত ১১ পুলিশ

তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে চেষ্টা করছেন: মির্জা ফখরুল

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী

আসলে কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর