মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ

Spread the love

সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ এবং প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করার সুস্পষ্ট বিধান রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানে যেসব অধিকার নিশ্চিত করা হয়েছে, সরকার সেগুলো বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও করবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবিধানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। তাহলে সংবিধান থেকে কিছু বলি, অনুচ্ছেদ ২৮-এ ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার কথা বলা হয়েছে, অনুচ্ছেদ ৪১-এ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। বিএনপি সরকার এই সবকিছু নিশ্চিত করছে।’

এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি, নিরাপত্তা এবং আনন্দ-সম্প্রীতি নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বক্তব্যে আওয়ামী লীগের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা হিন্দু ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, সেই আওয়ামী লীগই হিন্দুদের জমি দখল করে রেখেছে।’

বাংলাদেশের সংবিধানের ২৮ অনুচ্ছেদে ধর্মসহ নির্দিষ্ট কিছু পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, ৪১ অনুচ্ছেদে আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন, প্রচার এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার স্বীকৃত হয়েছে।

ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের এসব অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয়করণ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

ইসলামাবাদে হাসপাতালের আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

সাইবার সুরক্ষা অধ্যাদেশে পরিবর্তন, ডিজিটাল আইনের সব মামলা বাতিল

আমিরাতে আটক আরও ২৪ বাংলাদেশি শিগগিরই মুক্তি পাচ্ছেন

ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

হাসিনা-রেহানার দুর্নীতির ৩ মামলায় নতুন পাঁচ সাক্ষীর জবানবন্দি

এডিবির সঙ্গে ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি, অনুদান ২.৭২ মিলিয়ন

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের গভীর শোক

ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি

নির্বাচনে মাঠ প্রশাসনে আত্মীয়–স্বজনের এলাকায় পোস্টিং নিষিদ্ধ