বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকায় অফিস খোলায় আগ্রহী মেটা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে ঢাকায় মেটার অফিস খোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠানটি এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে মেটার কার্যক্রমের একটি ফোকাল পয়েন্ট ঢাকায় স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটার সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। ডিজিটাল অর্থনীতির বিকাশে প্রতিষ্ঠানটির সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

এর আগে বাংলাদেশে মেটার কার্যক্রম ও জবাবদিহির আওতা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। ১০ সেপ্টেম্বর সাইবার সিকিউরিটি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬-এর খসড়া নিয়ে এক পরামর্শ সভায়ও বাংলাদেশে মেটার একটি অফিস স্থাপনের বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা আলোচনায় আসে।

শামা ওবায়েদ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও থাকার কথা ছিল। তবে সময়ের কারণে তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। অধিবেশনের ফাঁকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত