রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৪ মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন প্রশ্নে রায় আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৪:৪১ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতিসহ একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন প্রশ্নে আজ রোববার (৮ মার্চ) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুপুর ২টায় এই রায় প্রদান করবেন। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাবন্দী রয়েছেন এবং নিম্ন আদালতে একাধিকবার জামিন আবেদন নাকচ হওয়ার পর তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।

সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলা এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা) বাতিলের রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ ও নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় দায়ের করা পৃথক তিনটি মামলা। এ ছাড়াও, প্লট জালিয়াতির মাধ্যমে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট একটি মামলা দায়ের করেছিল। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে যাচ্ছেন।

আদালতে বিচারপতি খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, সারা হোসেন এবং সাঈদ আহমেদ রাজা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্যাহ আল মাহমুদ। বাংলাদেশের বিচারিক ইতিহাসে একজন সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে এমন একাধিক ফৌজদারি মামলা এবং তার জামিন প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে ব্যাপক আইনি ও রাজনৈতিক কৌতূহল বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২: শঙ্কায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

২০৫০ সালে ভারত হবে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ

নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশ-যুক্তরাজ্য যৌথভাবে কাজ করবে

স্বাধীনতা দিবসে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি’র বিশেষ নির্দেশনা

সংসদ ভবন চত্বরে রাতভর নেতাকর্মীদের উপস্থিতি

৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় লড়বেন কে

তারেক রহমান বাংলাদেশ পুনর্গঠনে চেষ্টা করছেন: মির্জা ফখরুল