মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

একদিনে বদলি এক ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড়

প্রতিবেদক
Sawkat Shihan
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৫:১৬ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার প্রশাসনের শীর্ষ স্তরে ব্যাপক পরিবর্তন শুরু করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যমতে, বিগত অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ জন সচিবের চুক্তি বাতিল করা হয়েছে এবং ৩ জন সচিবকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। চুক্তি বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের বিতর্কিত সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমানসহ আরও সাতজন। অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিবদের মূল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সচিবালয় সূত্র নিশ্চিত করেছে যে, শূন্য হওয়া এই ১২টি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে বিগত ১৮ বছর ধরে পদোন্নতি ও পদায়নে ‘বঞ্চিত’ এবং ‘যোগ্য’ কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাননি, তাঁদের মধ্য থেকেই নতুন সচিব বেছে নেওয়া হবে। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম হচ্ছে নবম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. শামসুল আলম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস হওয়ার কারণে দীর্ঘ সময় বঞ্চনার শিকার হওয়া এই দক্ষ কর্মকর্তাকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোরালো গুঞ্জন রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে এখন নতুন নিয়োগের তালিকা চূড়ান্তকরণের কাজ চলছে। সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পেলেই চলতি সপ্তাহেই এই ‘মেজর ওভারহলিং’ বা বড় রদবদলের প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রশাসনের এই আমূল পরিবর্তন নিয়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল বিরাজ করছে। নতুন সরকার তাঁদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি পেশাদার প্রশাসন গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই পদক্ষেপকে তারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট এর ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

অনুপ্রবেশের চেষ্টা ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠাল

রামেবি ক্যাম্পাসের শত শত গাছ লুটের অভিযোগ

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন : বৃষ্টির পূর্বাভাস ৬ এপ্রিলের পর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ

রমজানের আগেই নির্বাচন হতে পারে, যদি প্রস্তুতি শেষ হয়: প্রধান উপদেষ্টা

গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই: আমীর খসরু

সরকারি দফতরে লালফিতার দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি চাইলেন ব্যবসায়ীরা

চৌদ্দগ্রামে জামায়াত আমিরের মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার