রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রমজানে বাজারে দাম কমার ইঙ্গিত বাণিজ্য উপদেষ্টার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ

Spread the love

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম কমবে এবং সামগ্রিক বাজার পরিস্থিতি মানুষের নাগালের মধ্যে থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে তিনি জানান, গত বছরের তুলনায় এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে এবং ব্যবসায়ীরা স্বাভাবিক সরবরাহের নিশ্চয়তা দিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেন, বিগত সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের ঋণের বোঝা এবং টাকার অবমূল্যায়নের প্রভাব এখনও বাজারে বিদ্যমান। আইএমএফের বড় ঋণ ও ডলারের সংকটের চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার কার্যকর পদক্ষেপের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ