বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের দেশব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া নয়াপল্টন ও গুলশান কার্যালয়সহ সব ইউনিটে শোক বই খোলা হবে। ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগের সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জানাজা ও দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।



















