বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন নিয়ে ভারতের পরামর্শ অগ্রহণযোগ্য: তৌহিদ হোসেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভারতের কোনো পরামর্শ ঢাকা প্রত্যাশা করে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্য গ্রহণযোগ্য নয়, তবে অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে সে বিষয়ে প্রতিবেশী কোনো দেশের পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর সময় ভারত নীরব ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তৌহিদ হোসেন বলেন, এখন বাংলাদেশ একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছে, এমন সময় হঠাৎ করে বাইরের পরামর্শ আসা অগ্রহণযোগ্য। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরু থেকেই এমন পরিবেশ তৈরির কথা বলছে, যেখানে নাগরিকরা মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে ভোট দিতে পারবেন—যা গত ১৫ বছরে অনুপস্থিত ছিল।

তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কী কী পদক্ষেপ প্রয়োজন, সে বিষয়ে বাংলাদেশ সম্পূর্ণ সচেতন। মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায় আনার অঙ্গীকারই সরকারের মূল লক্ষ্য।

সর্বশেষ - অপরাধ