রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

সকাল সোয়া ৭টার কিছু পরে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে একে একে উপদেষ্টা পরিষদের সদস্যরাও পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণই নতুন বাংলাদেশ নির্মাণ করবে।

এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের মানুষ ধারাবাহিকভাবে স্মৃতিসৌধে এসে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দু’দিন আগে, ঘাতকচক্র পরিকল্পিতভাবে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন পেশার কৃতী মানুষদের চোখ বেঁধে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পরদিন ঢাকার মিরপুর ও রায়েরবাজারের বিভিন্ন স্থানে তাঁদের ক্ষতবিক্ষত নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রতিবছর ১৪ ডিসেম্বর গভীর শোক ও শ্রদ্ধার আবহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এদিন দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শোকের প্রতীক হিসেবে কালো পতাকা উত্তোলন করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের প্রস্তুতি শেষ, ৫ আগস্ট জাতির সামনে প্রকাশ

৩১ অক্টোবরের মধ্যে ভোটার হলেই মিলবে নির্বাচনী অধিকার: ইসির ঘোষণা

পবিত্র ঈদুল আজহার আবহাওয়া পূর্বাভাস: কিছু এলাকায় বৃষ্টি সম্ভাবনা

গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পরিক্রেক্ষিতে আজ জরুরি বৈঠক

ইরান যুদ্ধ বন্ধে চীন ও যুক্তরাষ্ট্রের একমত

সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

দুঃসংবাদ ভারত ভ্রমণে : ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগ

দুঃসংবাদ ভারত ভ্রমণে : ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগ

মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার চেষ্টা করছি : প্রবাসী কল্যাণমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা