শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গণতন্ত্রের আন্দোলনে তরুণদের ঐতিহ্যিক নেতৃত্ব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে যখনই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলন হয়েছে, তখন তরুণরাই সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মহান জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্ব স্মরণীয়। এটি নতুন কিছু নয়—তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনের অগ্রভাগে থাকে।

ড. আসিফ নজরুল আরও বলেন, আজ এখানে সমবেত শিক্ষার্থীরা প্রমাণ করেছে, তারা অধিকার রক্ষার পাশাপাশি আদালত কক্ষে ও আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচারের পক্ষে ওকালতি করার সক্ষমতা রাখে।

এ বছর ৫২টি বিশ্ববিদ্যালয় জেসাপ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইন শেখা ও বিতর্কের প্রতি দেশের তরুণদের আগ্রহই এর প্রমাণ। বর্তমানে জেসাপ বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম যোগ্যতা অর্জনকারী প্রতিযোগিতা।

তিনি বলেন, জেসাপ কেবল প্রতিযোগিতা নয়; এটি কঠোর গবেষণা, স্পষ্ট লেখা, প্ররোচনামূলক অ্যাডভোকেসি এবং দলবদ্ধতা তৈরির একটি প্রশিক্ষণ ক্ষেত্র।

ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন, এই কর্মশালা তরুণদের দক্ষতা আরও বাড়াবে এবং ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেছেন সেনাপ্রধান

এআই প্রযুক্তিতে এক সপ্তাহেই ছাড়াল ৩০০ ডিজিটাল মামলা

সরকারকে সময় দিন, আস্থা রাখুন: ফারুক

জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরাই একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা

জামায়াতের শত আসন ছাড়ার প্রস্তুতি

গাজা সিটি দখলে নেতানিয়াহুর প্রস্তাবে ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন

দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন অব্যাহত

চাঁদাবাজি বরদাশত নয়, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু হবে আগস্টে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে: শেখ হাসিনা

পোষ্য কোটা বাতিলের দাবিতে চবি শিক্ষার্থীদের কর্মসূচি