বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজশাহী রেললাইনে পাথরের সঙ্গে ইটের খোয়া!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

পশ্চিমাঞ্চল রেলওয়ের আবদুলপুর জংশন থেকে রাজশাহী পর্যন্ত রেললাইনে পাথরের সঙ্গে ইটের খোয়া ফেলার অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, দরপত্র বা ঠিকাদার নিয়োগ ছাড়াই পাকশী বিভাগ নিজ উদ্যোগে প্রায় ৫০ কিলোমিটার লাইনে ১ হাজার ৯০ ঘনমিটার (প্রায় ৪০ হাজার সিএফটি) পাথর ফেলা হয়। কিন্তু পরে দেখা যায়, সেই পাথরের মধ্যে ইটের খোয়া ও নিম্নমানের পাথর রয়েছে।

স্থানীয়রা জানান, বৃষ্টির পানিতে মাটি ধুয়ে যাওয়ার পরই ইটের খোয়া স্পষ্ট হয়ে ওঠে। এমনকি সদর দপ্তর ও প্রধান প্রকৌশলী অফিসকেও বিষয়টি আগে থেকে জানায়নি পাকশী বিভাগ।

রেলকর্মীরা বলছেন, “রেললাইনে ইট বা খোয়া দেওয়ার কোনো সুযোগ নেই, এটি নিয়মবহির্ভূত।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন,

“রেললাইনে পাথরের সঙ্গে অন্য কিছু মেশানো অনিয়ম। যদি কোথাও দায়িত্বে অবহেলা হয়ে থাকে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী থেকে কাঁকনহাট পর্যন্ত ৫ কোটি টাকার প্রকল্পে ২২ কিলোমিটার লাইনে পাথর বিছানোর কাজ করা হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু

???? শরিয়তবিরোধী আইন নয়: সালাহউদ্দিন আহমদ

স্বৈরাচার পতনের পর কার্যকর গণতন্ত্র গড়ার আহ্বান ফখরুলের

ভবন অনুমোদনে পৃথক সংস্থা গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১১০০ ধারালো অস্ত্র

“ডেইলি প্রথম বাংলাদেশ” এর শুভ সূচনা: নতুন অধ্যায়ের যাত্রা শুরু

১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: যেসব প্রতিষ্ঠান বন্ধ ও খোলা থাকবে

২০২৭ সাল থেকে এসএসসি জানুয়ারিতে ও এইচএসসি জুনে

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

আল-আকসা মসজিদ বন্ধ: ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা