সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী আবিদের আইডি ডিজেবল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি (সহসভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী শেখ তানভীর বারী হামিমের ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল দাবি করে, ভিপি প্রার্থী আবিদুল ইসলামের আইডি সকালে একবার ডিজেবল করা হয়। পরে সেটি পুনরুদ্ধার করা সম্ভব হলেও, পুনরায় ডিজেবল করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। ষড়যন্ত্র করে ভিপি প্রার্থী আবিদুলকে ঠেকানো যাবে না, যদি আপনারা পাশে থাকেন।”

একই ধরনের অভিযোগ করেছেন ছাত্রদলের জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি জানান, তার ব্যক্তিগত ফেসবুক আইডিও ডিজেবল করে দেওয়া হয়েছে, এবং এটিকে তিনি সাইবার অ্যাটাক বলে দাবি করেন।

তবে এই অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামীকাল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এর আগে ৭ সেপ্টেম্বর রাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো, দাবি ট্রাম্পের

ঢামেক থেকে ওষুধ চুরি, দৌড়ে ধরল আনসার

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু

ইসরায়েলে ইরানের নতুন বিমান হামলা: ‘অযৌক্তিক আগ্রাসনের পাল্টা জবাব’

বিরোধী নেতার ‘শিরশ্ছেদ’ করতে চান উগান্ডার সেনাপ্রধান

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি আজ

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

হাইকোর্টে নতুন ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ