বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পুতিন-কিম বৈঠকের পর ‘ফরেনসিক ক্লিনিং’, নজরে কিমের নিরাপত্তা কৌশল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:০৪ পূর্বাহ্ণ

Spread the love

চীনের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে সম্প্রতি বেইজিং সফর করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বিমানে নয়, বরাবরের মতো এবারও তিনি চেনা পথে—সুরক্ষিত বিশেষ ট্রেনে করেই বিদেশ সফর করেন।

তবে সফরের সবচেয়ে আলোচিত দিক হয়ে উঠেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিমের একান্ত বৈঠকের পরের এক ভিডিও। টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটিকে অনেকে ‘ক্রাইম মুভি’র দৃশ্যের সঙ্গে তুলনা করছেন। কারণ, বৈঠক শেষে কিমের ব্যক্তিগত সহকারীরা দ্রুততার সঙ্গে একটি ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ শুরু করেন।

ভিডিওতে দেখা যায়, কিম জং উনের ব্যবহৃত চেয়ারের পেছন ও হাতল বারবার মুছে ফেলছেন একজন সহকারী। অন্যজন সাবধানে তুলে নিচ্ছেন তার ব্যবহৃত পানির গ্লাস। শুধু তা–ই নয়, কিম যেসব আসবাবপত্র ছুঁয়েছেন, সেগুলোর প্রতিটিই নির্দিষ্টভাবে পরিষ্কার করা হয়।

রুশ সাংবাদিক আলেকজান্ডার ইউনাশেভ জানিয়েছেন, বৈঠকের পর উত্তর কোরীয় প্রতিনিধি দল কিমের স্পর্শ করা প্রতিটি জিনিস ‘ফরেনসিক স্তরে’ পরিস্কার করে। এই সতর্কতা কেন—তা স্পষ্ট না হলেও বিশ্লেষকদের মতে, এটি রাশিয়ার বা চীনের গোয়েন্দা নজরদারি এড়াতে নেওয়া এক ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা।

বৈঠক শেষে দুই নেতা সন্তোষ প্রকাশ করলেও কিমের এই বাড়তি সতর্কতা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

বড় ভূমিকম্পের আশঙ্কায় উদ্বিগ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা

মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, টিএসসিতে ২০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত

নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি

এআই যুগে সন্তান লালন-পালনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

লিবিয়া থেকে আরও বাংলাদেশি ফেরাতে দূতাবাসের উদ্যোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের রিয়াদ সফরের আমন্ত্রণ

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে সিংহ বেরিয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা: উত্তেজনা তুঙ্গে