শনিবার , ১২ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজনৈতিক কোনো ব্যক্তির নামে সরকারি অর্থে আর কোনো প্রতিষ্ঠান হবে না—উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূঁইয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৪ ৪:২৩ পূর্বাহ্ণ

Spread the love

যুব ও ক্রীড়া উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন , আমাদের সিদ্ধান্ত রাজনৈতিক কোনো ব্যক্তির নামে সরকারি অর্থে আর কোনো প্রতিষ্ঠান হবে না।তিনি আরো বলেন, প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করবো

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 এসময় আফিস মাহমুদ বলেন, সাতক্ষীরা ক্রীড়াবিদ উৎপাদন কেন্দ্র। সেক্ষেত্রে ক্রীড়ার সুযোগটা বেশি পাওয়া উচিত। তবে শহীদ আসিফ দেবহাটা উপজেলার সন্তান। সে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে। সেক্ষেত্রে দেবহাটার মিনি স্টেডিয়ামটি তার নামেই হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 এর আগে তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে এসে পৌঁছালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি সাতক্ষীরার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে যান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন

দেশের অর্থবছর ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

গণভোটসহ অন্যান্য ইস্যুতে দলগুলোর আলোচনা জরুরি, নীতিমালা না মানলে সরকার সিদ্ধান্ত নেবে

প্রধান উপদেষ্টার সাথে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

৭ জুন শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন

দেশের স্বার্থেই শিক্ষার্থীদের রাজনীতিতে আসতে হবে: এ্যানি

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

⚡রেকর্ড বিদ্যুৎ উৎপাদনে রামপালের মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র

ডিএসসিসিতে ঝটিকা পরিদর্শন, অনুপস্থিত ২৫% কর্মকর্তা-কর্মচারী