অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের ক্রান্তিকালে উপদেষ্টাদের ভূমিকা প্রশংসনীয় এবং জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গত ১৫ মাসে তারা দায়িত্ব পালন করেছেন এবং দেশকে সংকটকালীন পরিস্থিতিতে সমর্থন দিয়েছেন।
বাংলানিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা প্রায় সফলতার শীর্ষে পৌঁছেছি। পুরনো বাংলাদেশের চিত্র থেকে আমরা অনেক দূরে এসেছি। ঘাটটি এখন পরিষ্কার দেখা যাচ্ছে, নৌকা ভিড়বে এবং আমরা আশা করি ভালো নির্বাচন হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমাদের ম্যান্ডেট ছিল দেশকে সংস্কার করা, জুলাই-আগস্টের সময়কালের গুম ও খুনের বিচার করা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এই দুই লক্ষ্য আমরা প্রায় সম্পন্ন করেছি। কিছু রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আশা করি, নির্বাচনের কাজ দ্রুত শেষ হবে এবং জাতিকে আমরা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবো।



















