শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

Spread the love

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শুক্রবার ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুরিগাও দেল নর্তে প্রদেশের দাপা পৌরসভা থেকে প্রায় ৬৯ কিলোমিটার গভীরে

প্রাদেশিক উদ্ধারকর্মী রালফ ক্যাডালেনা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিনি বলেন, “আমরা হঠাৎ একটি শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছি, তবে এটি বেশিক্ষণ স্থায়ী ছিল না।”

উল্লেখ্য, এটি সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহের মধ্যে সংঘটিত তৃতীয় ঘটনা। এর আগে মিন্দানাও দ্বীপের পূর্ব অংশে ৭.৪ ও ৬.৭ মাত্রার দুটি ভূমিকম্পে কমপক্ষে ৮ জন নিহত হয়। এর আগে মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ৬.৯ মাত্রার ভূমিকম্পে ৭৬ জন নিহত এবং ৭২ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত, যেখানে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ১৯৭৬ সালে মিন্দানাও দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে ৮ মাত্রার ভূমিকম্প ও সুনামি তে ৮ হাজার মানুষ মারা বা নিখোঁজ হন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে ইসরায়েলি হামলায় দুই দিনে নিহত ১২৮, আহত ৯০০

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সিলেটে ৪.৩ মাত্রার মৃদু ভূমিকম্প: আতঙ্কে সীমান্তবাসী

জাহাঙ্গীরনগরে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

পুলিশের ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি, একজন ওএসডি

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর কাল

চীন-বাংলাদেশ সম্পর্ক গভীর করার প্রত্যয়: বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগে অগ্রাধিকার দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

সীমান্তে ধাওয়া করে ভারতীয় নাগরিককে আটক করল বিজিবি

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ