বুধবার , ৮ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চোরাই মোবাইল উদ্ধারে পুলিশের ওপর হামলা, পাঁচজন আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ৩:১৩ পূর্বাহ্ণ

Spread the love

হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের রুমন মিয়ার কাছে একটি চুরি যাওয়া মোবাইল ফোনের অবস্থান শনাক্ত হয়। ওই সূত্রে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল তার বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় রুমন মোবাইলটি নিজের দাবি করলে বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে রুমনের ভাই মামুনসহ কয়েকজন স্থানীয় নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় এসআই মেহেদী হাসান, মাইনুল ইসলাম, এএসআই মোশারফ হোসেন, কনস্টেবল শাহ ইমরান ও পল্টন চন্দ্র দাশ আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তিনজনকে আটক করে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন,

“চোরাই মোবাইল উদ্ধারে গেলে একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। পাঁচজন পুলিশ আহত হয়েছেন। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, বাকি জড়িতদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

ঐতিহাসিক জয়! প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

নতুন মন্ত্রিসভা ৫০ সদস্যের হতে পারে, ২৫ পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ২৪

ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে

রাশিয়ার বলয় ছেড়ে ইউরোপের পথে আর্মেনিয়া

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, এখন কে?

পুরান ঢাকার আরমানিটোলায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ঈদের আগে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

ঈদের ছুটি শেষে ঢাকা অভিমুখে মানুষের ঢল: কর্মচঞ্চল হচ্ছে রাজধানী

দীর্ঘ বৈঠকেও অগ্রগতি নেই, খালি হাতেই ফিরছেন ভ্যান্স