মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ২:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা জয়ী হবো, আমরা বিশ্বাস করি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছি।”

দীর্ঘ সতেরো বছর ধরে লন্ডনে বসবাসরত তারেক রহমান জানান, নির্বাচনে অংশ নিতে তিনি শিগগিরই দেশে ফিরবেন। তাঁর ভাষায়, “আমার বাংলাদেশে ফেরার সময় খুব সন্নিকটে।”

তিনি বলেন, “বাংলাদেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন সম্পূর্ণ হবে না।”

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকারের পতনের পর বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং শেখ হাসিনার দলকে ‘ফ্যাসিস্ট’ বলেছেন। এ বিষয়ে একমত পোষণ করেন তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি অন্যান্য রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া নতুন দলগুলোর সঙ্গে মিলে সরকার গঠনে প্রস্তুত

অর্থনৈতিক পরিকল্পনার প্রসঙ্গে তারেক রহমান জানান, নতুন সরকার বাংলাদেশকে ই-কমার্স হাব হিসেবে গড়ে তুলবে—যেখানে আমাজন, ইবে ও আলিবাবার মতো কোম্পানির জন্য সরবরাহ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে তৈরি পোশাকের বাইরেও অর্থনীতি বৈচিত্র্যময় হয়।

ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে তিনি বলেন, “সব কিছুর আগে বাংলাদেশ।” শেখ হাসিনার সময়কার সম্পর্ককে তিনি “একপক্ষীয়” উল্লেখ করে নতুনভাবে গড়ে তোলার কথা বলেন।

তারেক রহমান প্রতিশ্রুতি দেন, নতুন বিএনপি সরকার প্রতিহিংসার রাজনীতি বন্ধ করবে এবং ইউনূস প্রশাসনের শুরু করা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ অব্যাহত রাখবে।

তবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে কি না—সে বিষয়ে মন্তব্য এড়িয়ে যান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮ বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টার বড় চালান চট্টগ্রাম বন্দরে

সৌদি আরবে হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

রাজনৈতিক কোনো ব্যক্তির নামে সরকারি অর্থে আর কোনো প্রতিষ্ঠান হবে না—উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূঁইয়া

জামায়াতের শত আসন ছাড়ার প্রস্তুতি

ইউক্রেনের এফপিভি ড্রোনে রুশ এমআই-২৮এন হেলিকপ্টার ভূপাতিত

অমর একুশে বইমেলা ঈদের পরে আয়োজনে তারেক রহমানকে প্রকাশকদের খোলা চিঠি

সিরাজগঞ্জে জোড়া খুনের মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

দক্ষিণ কোরিয়ার অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের