খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ধারা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশান্তি ও মালের ক্ষতি রোধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ছাত্রী-জনতার উদ্যোগে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে কয়েকটি স্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল।



















