মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশে প্রথম ভূগর্ভস্থ পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

Spread the love

দেশে প্রথমবারের মতো ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল পিএলসির প্রধান স্থাপনা থেকে ৫ দশমিক ৭৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ জ্বালানি পৌঁছানো হচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ১৬০ কোটি টাকার এ প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, এ উদ্যোগ শুধু জ্বালানি নয়, জাতীয় নিরাপত্তাও নিশ্চিত করবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানান, আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থার অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ অটোমেশনের আওতায় আসবে।

এর আগে বিমানবন্দরে ট্যাংকলরির মাধ্যমে জ্বালানি পৌঁছে দেওয়া হতো। বর্তমানে দৈনিক চাহিদা প্রায় ২ লাখ ২৫ হাজার লিটার। নতুন ব্যবস্থায় বিমানবন্দর ছাড়াও বিমানবাহিনীর ঘাঁটিতে সরাসরি জেট ফুয়েল পৌঁছানো সম্ভব হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সংকটে নির্ঘুম ঢাকা: পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ হাহাকার

শেখ হাসিনাসহ সব বাংলাদেশিকে ভারত থেকে তাড়ানোর দাবি শিবসেনা এমপির

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কতা

বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে

প্রধানমন্ত্রী বললেন, ‘আরে খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না?’

ইশরাকের শপথ: বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে কারখানায় ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

‘১৩ নভেম্বরের লকডাউন ঘিরে শঙ্কা নেই’: ডিএমপি কমিশনার

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ

ইরানে পোশাকবিধির প্রতিবাদ: অন্তর্বাস পরে হাঁটলেন তরুণী

ইরানে পোশাক বিধির প্রতিবাদ: অন্তর্বাস পরে হাঁটলেন তরুণী