শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্বিধায় রাজনৈতিক দলগুলো

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

শেষ মুহূর্তে এসে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কমিশনের পক্ষ থেকে চারটি বাস্তবায়ন পথ প্রস্তাব করা হলেও তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সনদ নিয়েই প্রশ্ন তুলছে।

দলগুলোর দাবি, কমিশন যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে, তার অনেকগুলোর ক্ষেত্রে নোট অব ডিসেন্ট রয়েছে। ফলে এটি চূড়ান্ত সনদ হতে পারে না। তবে কমিশন জানিয়েছে, সনদ প্রণয়ন ও বাস্তবায়নের পথ দেখানো পর্যন্তই তাদের দায়িত্ব, এখন সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর।

জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, সনদ বাস্তবায়নে গণভোট, অধ্যাদেশ, নির্বাহী আদেশ বা বিশেষ সাংবিধানিক আদেশের যে কোনো একটি পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। কিন্তু বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন দল এ বিষয়ে ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে।

আজ বিকেল ৫টার মধ্যে সনদ স্বাক্ষরের জন্য প্রতিটি দলের কাছ থেকে দুই সদস্যের নাম পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। তবে অনেক দল এটিকে চাপিয়ে দেওয়া উদ্যোগ হিসেবে উল্লেখ করে জানাচ্ছে, তারা নিজ নিজ দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে স্বাক্ষর করবে কি না।

আগামীকাল (রবিবার) রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে সেই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সমাধান আসবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলা বিনোদন জগতে শোক: দিঘার সমুদ্রে ডুবে অভিনেতা রাহুলের মৃত্যু

রোহিঙ্গাদের জন্য সুইডেনের ২.১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা

আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কোর ঐতিহাসিক শিরোপা জয়

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ বাংলাদেশির

ইরানের পারমাণবিক কেন্দ্রে আইএইএকে প্রবেশে নিষেধাজ্ঞা

উত্তর-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা: প্রধানমন্ত্রীর নির্দেশ

???? মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা: আবুধাবিতে মৃত্যু ১, সৌদিতে ৬৩ ড্রোন ভূপাতিত

শিক্ষা অব্যবস্থাপনার প্রতিবাদে সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের

হরমুজ প্রণালিতে উত্তাপ: ট্রাম্পের নৌ-জোটের আহ্বানে অস্ট্রেলিয়ার প্রত্যাখ্যান

জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর