মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। সর্বশেষ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঠাদিয়া গ্রামের রহমতুল্লাহ বেপারী (৬৫) মারা যান। এ ঘটনায় আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একই গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫) মারা যান।
টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান, মৃতদের মধ্যে তিনজন টঙ্গীবাড়ীর বাসিন্দা এবং দুজন পাশের সদর উপজেলার।



















