শনিবার , ২ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

“সংবিধান সংশোধনের একমাত্র পথ সংসদ”—বিএনপি নেতা আমীর খসরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ

Spread the love

সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় সংসদের মধ্য দিয়েই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “সংসদের বাইরে থেকে সংবিধান সংশোধনের কোনো সাংবিধানিক বা গণতান্ত্রিক ভিত্তি নেই।”

শনিবার দুপুরে রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি মিলনায়তনে, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “সংবিধানে কোনো সংশোধন আনতে হলে তা হতে হবে নির্বাচিত সংসদের মাধ্যমেই। এ জন্য প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। সংসদের বাইরে গিয়ে এমন কিছু করা হলে তা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক পরিবর্তন আনতে চাইলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে হবে। কেউ যদি এই প্রক্রিয়া উপেক্ষা করে আগামীর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তা স্পষ্টভাবে প্রমাণ করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।”

রাজনীতিতে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার উপর জোর দিয়ে তিনি বলেন, “আমরা যতই আইনি বা কাঠামোগত সংস্কার করি না কেন, যদি রাজনৈতিক সংস্কৃতি না পাল্টাই, তাহলে কোনো পরিবর্তনই স্থায়ী হবে না। মতের ভিন্নতা থাকতেই পারে, তবে তা সহনশীলভাবে মেনে নিলে তবেই জাতি এগোবে।”

ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয়ে তিনি বলেন, “অনেকে বলছেন ৫ আগস্টের পর গণতান্ত্রিক শক্তির ঐক্যে ফাটল ধরেছে, কিন্তু আমি তা দেখি না। মতপার্থক্য থাকতেই পারে, তবে বড় লক্ষ্যে আমরা একমত। যেসব বিষয়ে একমত হবো, তা নিয়েই আমরা জনগণের সামনে যাব, এবং তাদের রায় নিয়ে সংসদে বাস্তবায়ন করবো।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিসরকে হারানোর পর সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

আফগান সীমান্তে মুহুর্মুহু হামলা পাকিস্তানের, নিহত ২৯

কুবিতে জাইকার প্রতিনিধি দল, প্রযুক্তি খাতে সহযোগিতার আশ্বাস

জবি মাদকবিরোধী ফোরামের নেতৃত্বে অমৃত-জীবন, সহ-সভাপতি রাদিয়া

বিএনপির প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসছে

উত্তরাঞ্চলের তেঁতুলিয়ায় আরও কমল সর্বনিম্ন তাপমাত্রা

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, প্রধানমন্ত্রীর নির্দেশ

ইরানের হুংকার: ‘হাত ট্রিগারেই আছে’

এনসিপি-গণঅধিকার একীভূতকরণে অগ্রগতি