রবিবার , ১৩ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘জাতীয় সনদ’ ৩০ জুলাইয়ের মধ্যে: ঐকমত্য কমিশন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ

Spread the love

একটি জাতীয় সনদে উপনীত হওয়ার লক্ষ্য নিয়ে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। বড়জোর ৩১ জুলাই পর্যন্ত সময় নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রবিবার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক একটি যৌক্তিক জায়গায় আসতে। যা হবে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের প্রতি আমাদের দায়িত্ব পালনের অংশ।” তিনি বিশ্বাস করেন, চলতি সপ্তাহে আলোচনা দ্রুতগতিতে অগ্রসর হবে এবং ৩০ জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদে পৌঁছাতে পারলে নাগরিকসহ সকলের প্রত্যাশা পূরণ হবে।

সংলাপের আলোচ্যসূচিতে রয়েছে জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার। কমিশনের সহ-সভাপতি জানান, প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত আলোচনা আজই একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশা করা হচ্ছে।

রাজনৈতিক দলগুলোকে সংলাপে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আলী রীয়াজ বলেন, তাদের নিয়মিত উপস্থিতি প্রমাণ করে যে তারা আন্তরিকভাবে সংস্কার প্রক্রিয়া ও বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরির ব্যাপারে আগ্রহী। তিনি আরও বলেন, প্রক্রিয়া বিলম্বিত হলে অন্যান্য সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি ব্যাহত হবে, যা কমিশন চায় না। তাই মৌলিক বিষয়গুলোতে দ্রুত ঐকমত্যে পৌঁছানো জরুরি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে

ঢাকাসহ দেশজুড়ে আগামী পাঁচ দিন টানা বৃষ্টির আভাস

পলাতক হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে

জুলাই চেতনা বাস্তবায়নে ফ্যাসিবাদ নির্মূলের আহ্বান রাষ্ট্রপতির

আবারও উত্তপ্ত নেপাল শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল অন্তর্বর্তী সরকার

দোয়ায় সুস্থ হয়ে খালেদা জিয়া আবারো ফিরবেন’—রিজভী

প্রবাসীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ‘জনতার প্রবাসী’র শুভেচ্ছা

মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম