রবিবার , ২২ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

Spread the love

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নবীন নৌ কর্মকর্তাদের সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। রবিবার (২২ জুন, ২০২৫) সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে আয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ নৌবাহিনী অত্যন্ত সু-সজ্জিত একটি বাহিনী। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন নিশ্চিত করতে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”

কুচকাওয়াজের শুরুতে সেনাপ্রধান জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন এবং এরপর নবীন কর্মকর্তাদের আটটি প্লাটুন তাকে সালাম জানায়। দীর্ঘ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

আজ পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের প্রথম ম্যাচ

পেশাগত দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালীতে টোল আদায়ে নতুন পরিকল্পনা ইরানের

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ সিলেটি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

মানবপাচার মামলায় সাবেক সংসদ সদস্য ৫ দিনের রিমান্ডে

জামায়াতও আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল: মির্জা আব্বাস

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত ৫৬, নিখোঁজ ২১