সোমবার , ১৬ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে পাকিস্তানের ইরান সীমান্ত বন্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৬, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

Spread the love

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টা-পাল্টি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার ইরানের সঙ্গে তাদের সীমান্ত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার (১৬ জুন) বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তানের পাঁচটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই জেলাগুলোর সঙ্গেই ইরানের সীমান্ত সংযোগ রয়েছে।

চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম জানিয়েছেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে।” তবে তিনি এও স্পষ্ট করেছেন যে, বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বিবিসি জানিয়েছে, ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগ থাকছে এবং আজ প্রায় ২০০ জন পাকিস্তানি শিক্ষার্থীর ফেরার কথা রয়েছে।

এই সীমান্ত বন্ধের কারণে দৈনিক মজুরি শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই সীমান্ত ক্রসিংগুলো দিয়ে মূলত ফল, শাকসবজি এবং গৃহস্থালীর ছোট জিনিসপত্র কেনাবেচা করা হয়।

উল্লেখ্য, গত অর্থবছরে পাকিস্তান ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২.৮ বিলিয়ন ডলার, যা ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে উভয় দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রংপুর-২ আসনে সরগরম প্রচারণা, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এক ডজন

পর্যটন খাতে মন্দা, বিদেশি আয় কমেছে

৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় বহাল

জাতীয় নির্বাচনে অর্থ বরাদ্দে কার্পণ্য হবে না – অর্থ উপদেষ্টা

ইতালিতে ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত: দুই আরোহী নিহত

উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি

তিন নেতার মাজার-হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির প্রচার

জাতীয় সংসদে ‘অসত্য’ বনাম ‘মিথ্যা’: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধ

এনসিপি ড. ইউনূসের দল, বললেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান