শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরানে হামলার জেরে ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর ইহুদিবাদী ভূখণ্ডজুড়ে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব। এরই মধ্যে পাল্টা হামলার আশঙ্কায় জেরুজালেমে সাইরেন বাজতে দেখা গেছে।

ইসরায়েল জানিয়েছে, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েল এ অভিযানের নাম দিয়েছে ‘রাইজিং লায়ন’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান, “আমরা ইসরায়েলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে আছি।” তিনি আরও বলেন, “ইসরায়েল একটি অভিযানে ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে এবং এই অভিযান যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অব্যাহত রয়েছে।

নাতাঞ্জ শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, ওই স্থাপনার কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, “দেশের শীর্ষ নেতারা একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক বসেছেন।” ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, ইরানের ‘ডজনখানেক’ পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, ইরানের কাছে এমন পরিমাণে উপাদান আছে, যা দিয়ে তারা কয়েক দিনের মধ্যেই ১৫টি পারমাণবিক বোমা তৈরি করতে পারে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ এক বিবৃতিতে বলেন, “ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর পূর্ব প্রতিরোধমূলক হামলার পর, ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অবধারিত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েল এককভাবে এ হামলা চালিয়েছে। কারণ তারা (ইসরায়েল) মনে করে এই হামলা তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ছিল। এক বিবৃতিতে রুবিও আরও বলেন, “আজ রাতেই ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। আমরা এই হামলায় জড়িত নই এবং আমাদের শীর্ষ অগ্রাধিকার হলো অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।” তিনি বলেন, “আমি স্পষ্ট করে জানাচ্ছি- ইরানের উচিত নয়, যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তু করা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে হামলা হবে ‘আগুন নিয়ে খেলা’: যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ৩ অধ্যাপক

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় নিরাপদ খাবারের অভাব

যাবজ্জীবন সাজা কমানোর চিন্তা করছে সরকার

গোয়াইনঘাটে ফের ২,৫০০ ঘনফুট সাদা পাথর জব্দ

উত্তাল বঙ্গোপসাগর: অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল

বেগম খালেদা জিয়া সম্পর্কে মির্জা ফখরুলের আবেগঘন ভাষণ: “গণতন্ত্রের অতন্দ্র প্রহরী”

সংসদ অধিবেশন রবিবার পর্যন্ত মুলতবি: রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন বিরোধী দলের ওয়াকআউট

গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

লারিজানি ও সোলাইমানি হত্যা: ইরানের ‘চূড়ান্ত প্রতিশোধের’ হুঁশিয়ারি