মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনার মাশুল দিচ্ছে দেশ: মন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ

Spread the love

গত ১৭ বছরের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনার দায় দেশের মানুষকে আরও ৫০ থেকে ৬০ বছর বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে অপরিকল্পিত ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার ভার ও দায় বাংলাদেশের মানুষকে আগামী ৫০ থেকে ৬০ বছর বহন করতে হবে।

নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদনের সামগ্রিক জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ খাতের প্রয়োজনীয় সব যন্ত্রপাতি সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে বলেও জানান তিনি।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, সোলার প্যানেল স্থাপনে বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি ছাদের মালিকদের জন্য ভাড়ার সুব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন, সে ব্যবস্থাও করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত