রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ

Spread the love

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। তবে পরিবেশগতভাবে সংকটাপন্ন দ্বীপটির পরিবেশ সুরক্ষায় প্রতিদিন গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের যাতায়াতের সীমা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, দ্বীপে ভ্রমণকারীদের জনপ্রতি ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।

রোববার (২৫ অক্টোবর) এ-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিনে যাওয়া-আসা করতে পারবেন। তবে দ্বীপটিতে দৈনিক গড়ে পর্যটকের সংখ্যা তিন হাজার ৫০০ জনের বেশি হতে পারবে না।

একই সঙ্গে পর্যটকদের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি আদায় করা হবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি-২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর। তবে দুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরিবেশগতভাবে সংকটাপন্ন এই দ্বীপে পর্যটক নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ ফি আদায় এবং নৌযান চলাচলে অনুমোদন নিশ্চিত করার মাধ্যমে পর্যটন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২২ বছর পর আবারও ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বিজয় সরণির আগুন ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গফরগাঁওয়ে রেললাইনের পাতা সরিয়ে ট্রেন লাইনচ্যুত

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১১১ জনকে নিয়োগ দিল সরকার

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ

দুবাইয়ের এনআরআই জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন : শাকিব খান।

বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্ব

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

গুলশানে আজ রাতে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গণঅভ্যুত্থান স্মরণে ম্যারাথন: যুব ও ক্রীড়া উপদেষ্টার অংশগ্রহণ