রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৬ ৮:০৫ পূর্বাহ্ণ

Spread the love

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। শনিবার (২৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিজ্ঞপ্তিতে জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য আগামী সোমবার (২৬ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তাব করেছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়।

এ বছর ২ জুলাই সারা দেশে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারা দেশে পরীক্ষার কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপি’র গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি

শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার অভিনেত্রী নিপুণ!

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ, ছাড় দেওয়ার ইঙ্গিত বিএনপির

কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ নিহত ১৪

কড়াইল বস্তি অগ্নিকাণ্ড: প্রধান উপদেষ্টা ইউনূসের সমবেদনা

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও স্কুল ড্রেস: জুলাইয়ে শুরু হচ্ছে বিশেষ প্রকল্প

শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচন; শুরু হয়েছে গণনা

যুক্তরাষ্ট্রে কোভিড টিকার কার্যকারিতা বিষয়ক গবেষণা প্রকাশে বাধা

ভেনেজুয়েলা ঘিরে নতুন অভিযান ভাবনায় ওয়াশিংটন