বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি, নিরাপদে ফিরছেন পর্যটকেরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ

Spread the love

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছিল। তবে পর্যটকেরা নিরাপদে সাজেক ছেড়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক সড়কে অবরোধের কারণে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়িতে নেওয়ার জন্য ব্যারিকেড সরানোর চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় অবরোধকারীরা বাধা দেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন বলে জানা গেছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সাজেক থেকে ফিরতে থাকা পর্যটকেরা সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিরাপদে খাগড়াছড়ির কাছাকাছি পৌঁছেছেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় প্রায় তিন হাজার পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। এ নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আঞ্চলিক সংগঠনগুলোর বিরোধের জেরে অবরোধ

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বিরোধের প্রেক্ষাপটে সাজেক সড়কে অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ-সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।

তবে জেএসএসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির রাঙামাটি জেলা সভাপতি গঙ্গামানিক চাকমা। তাঁর দাবি, এসব অভিযোগ ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। তিনি বলেন, সাজেকে ইউপিডিএফের কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরাতেই এ ধরনের প্রচার চালানো হচ্ছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাজেকের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে: সালাউদ্দিন আহমদ

ভূমিকম্পের কারণে হল ছাড়তে শুরু করেছে ঢাবি শিক্ষার্থীরা

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের পথে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: প্রেস সচিব

ফিলিং স্টেশনে নিরাপত্তাসহ যে ৮ দাবি জানাল পাম্প ব্যবসায়ীরা

ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে কাল থেকে নজরদারি বাড়াবো: বাণিজ্যমন্ত্রী

৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, বাড়বে বিভিন্ন ভাতা

রোহিঙ্গা সংকট বহুমাত্রিক, একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: অধ্যাপক ইউনূস

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

রাহুল গান্ধীর সঙ্গে চায়ের আড্ডায় ৭ ‘মৃত’ ভোটার

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন