বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) এক বিবৃতিতে জানায়, আহত ব্যক্তিদের মধ্যে সাধারণ থেকে গুরুতর আঘাতপ্রাপ্ত সবাইকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।

একই দিনে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত করার সময় আরও দুজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হুতি বাহিনী ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। গত অক্টোবরেও একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি সম্ভাব্য হুতি হামলার আশঙ্কায় রিয়াদের মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরসরাইয়ে শফিকুর রহমানের গাড়িবহরকে লাল কার্ড, ভিডিও ভাইরাল

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

জাহাঙ্গীরনগরে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে বাংলাদেশি জাহাজের যাত্রা শুরু

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম মজুমদার

ছাত্র আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা ছিল না: নুর

সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথম: ৫ হাজার ৬৯০ কারাবন্দির ভোটদান

তেলের দামের সঙ্গে তাল মিলিয়ে বাড়বে-কমবে পরিবহন ভাড়া

নতুন উড়োজাহাজ এলে ঢাকা-রোম রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা