মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত ২০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ণ

Spread the love

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন বাসযাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তাঁরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৯ জনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা

অর্থনীতি এখনো চাপে, সুদহার বাজারভিত্তিক করার পরামর্শ আইএমএফের

বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

হাইফায় ইরানি ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ২, নিখোঁজ ২

কানে ঐশ্বরিয়ার পোশাক নিয়ে অমিতাভের রহস্যময় পোস্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে

হামে শিশুমৃত্যু সরকারের ব্যর্থতা, নিতে হবে দায়: নাহিদ ইসলাম

ঐকমত্য কমিশন বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

ড. ইউনূস ও নূরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা খারিজ

হরমুজ প্রণালি খুলতে ইরান-ওমান আলোচনা: শুক্রবার অন্তর্বর্তী সমঝোতার সম্ভাবনা ৫০-৫০