বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ ৬ জন নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় এর গায়ে বরফ জমতে শুরু করে। এ পরিস্থিতির কথা জানিয়ে পাইলট নিয়ন্ত্রণকক্ষের কাছে নিচে নামার অনুমতি চান।

অনুমতি পাওয়ার পর উড়োজাহাজটি ডানদিকে মোড় নিয়ে দ্রুত নিচে নামতে শুরু করে। একপর্যায়ে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্তের বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্যের অপেক্ষা রয়েছে।

সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত