রবিবার , ১১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংসদ ভবনে সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ

Spread the love

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের সভা আহ্বান করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির দায়িত্বশীল নেতাদের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই এ সভা আহ্বান করা হয়েছে।

বৈঠকে আলোচ্য বিষয়গুলো নিয়ে দলের সংসদ সদস্যদের মধ্যে মতবিনিময় এবং পরবর্তী করণীয় নির্ধারণের বিষয়টি গুরুত্ব পেতে পারে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত