বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : ববি হাজ্জাজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

Spread the love

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, পড়াশোনার পাশাপাশি মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। জাতীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের মেয়েরা আরও বড় অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার ঢাকায় লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। দাবা, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেটসহ শিক্ষার্থীদের আগ্রহের বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।

তিনি বলেন, শুধু জাতীয় পর্যায়ে নয়, বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করবে—এটাই লক্ষ্য। খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে মাঠ, প্রশিক্ষণ, কোচিং কিংবা প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তাঁর পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নারী শিক্ষার্থীরা দেশের গর্ব। ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব আরও শক্তভাবে গ্রহণের জন্য শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও মানোন্নয়নে সরকার সহযোগিতা করতে আগ্রহী জানিয়ে ববি হাজ্জাজ বলেন, এ ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও ইতিবাচক সহযোগিতা প্রয়োজন।

ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় সাফল্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কার্যক্রম আয়োজন গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে তাঁকে আমন্ত্রণ জানানো হলে শিক্ষার্থীদের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন তিনি।

লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি রুনা লায়লা রুনা। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ