রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইউএনজিএ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল জানান, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি আজ সকাল ৮টা ২১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবার উড্ডয়ন করে।

পাঁচ দিনের নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ইউএনজিএর সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন। বাংলায় দেওয়া ওই ভাষণে তিনি বিশ্ব শান্তি ও নিরাপত্তা, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

সফরকালে প্রধানমন্ত্রী চার দিনের কর্মসূচিতে মোট ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়।

মাহদী আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন।

ইউএনজিএর সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনই সংকটের চূড়ান্ত সমাধান।

জলবায়ু পরিবর্তন নিয়েও বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এসবের মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা দুবাই হয়ে দেশে ফিরেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

বিতর্কিত নির্বাচনের তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম

নির্বাচন ইস্যুতে আজ জাপার কেন্দ্রীয় সভা ঢাকায়

ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ায় ৭০ জন গ্রেফতার

সরকারি কাজে বাধা বা মাস্তানি বরদাশত নয়: সংস্কৃতিমন্ত্রী

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

ভাষাদক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে দেশের অর্থনীতি: ববি হাজ্জাজ

সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল

‘জামায়াত আমিরের চিঠি’ জনসম্মুখে প্রকাশ করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়