বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৮৬৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ

Spread the love

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৬৪ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এতে তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৫৭ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৬২ হাজার ১১৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সেপ্টেম্বরেই সর্বোচ্চ মৃত্যু

চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১০৪ জন।

এর আগে আগস্টে ডেঙ্গুতে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায়ও ১ হাজার ৮৭২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং পাঁচজনের মৃত্যু হয়েছিল।

চলতি মাসে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই ৯৮ জনের মৃত্যু হয়েছিল বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা সেপ্টেম্বরেই দ্রুত বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত

হাদি হত্যা মামলার তদন্তে বড় অগ্রগতি, যৌথ সংবাদ সম্মেলনে আসছে বিস্তারিত তথ্য

২৫ ঘণ্টা পর রাজশাহীর সব রুটে বাস চলাচল শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ ৬ জন নিহত

আমীর খসরু: গণতন্ত্র প্রতিষ্ঠায় জয় নিশ্চিত করতে হবে

গণ অনশনের ডাক দিলো জবি শিক্ষার্থীরা

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের সম্ভাব্য দুর্বলতার ৮টি নেপথ্য কারণ

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আলোচনায় জামায়াতের অংশগ্রহণ

অর্থ আত্মসাৎ মামলায় সাকিবসহ ১৫ জনকে দুদকের তলব

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক