শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

Spread the love

নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন।

এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক ছেড়ে ফিরে যান আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানান, জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে চকবাজারের চক মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন তারা। প্রায় ৪৫ মিনিট পর মিছিলটি শাহবাগে পৌঁছায়। এরপর সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।

এ সময় নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিনের এ দাবি দ্রুত বাস্তবায়ন করে নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।

আন্দোলনকারীরা বলেন, নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগও বাড়বে।

এদিকে সড়ক অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব আশপাশের সড়কগুলোতেও পড়ে। ফলে বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগের অবস্থান কর্মসূচি শেষ করে সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে: প্রধান উপদেষ্টা ইউনূস

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত, জাবালিয়া শিবিরে ভয়াবহ আক্রমণ

কার্গো ভিলেজে আগুনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন, রপ্তানি খাত নিয়ে উদ্বেগ

৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শনাক্ত করা যায়নি শিশুটিকে

বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত

ট্রাম্পের ওপর হামলা: ২০২৬ বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির দুই নেতা যমুনায়

চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন মাহদী আমিন

জাতিসংঘে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক রূপরেখার পক্ষে ১৪২ দেশ