রবিবার , ৩০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সেপ্টেম্বর থেকে ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ছয় মাসের মধ্যে তা সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। হাইকমিশনার জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া শেষ করা হবে।

যাবে আরও ১০ হাজার কর্মী

দুই লাখ কর্মীর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মোট দুই লাখ কর্মী মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে দেশটিতে যাবেন। এর পাশাপাশি বিশেষ ব্যবস্থায় আরও ১০ হাজার শ্রমিককে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই নেওয়া হবে।

মালয়েশিয়ায় ৮ লাখ নিবন্ধিত বাংলাদেশি

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন। দেশটিতে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করে কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ