বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাশিয়ার গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত বাংলাদেশি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ

Spread the love

রাশিয়ার একটি গ্যাস-রাসায়নিক প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে অবস্থিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। প্ল্যান্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘটনায় মোট সাতজন নিহত হয়েছেন এবং আরও নয়জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ১৫২ জন।

তবে নিহত বাংলাদেশির পরিচয় ও তিনি কোন এলাকার বাসিন্দা—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। প্ল্যান্টটি রাশিয়ার সিবুর ও চীনের সিনোপেকের যৌথ উদ্যোগে নির্মাণাধীন এবং সেখানে উৎপাদন শুরুর প্রস্তুতি চলছিল

সর্বশেষ - অপরাধ