মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষকদের ফেসবুকে নজরদারিতে মাউশির মনিটরিং কমিটি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

Spread the love

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষক ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর কড়া নজরদারি রাখতে এক বিশেষ ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করা হয়েছে। মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক টিপু সুলতানকে আহ্বায়ক করে এই কমিটি তৈরি করা হয়। সম্প্রতি প্রকাশিত মাউশির এক চিঠিতে এ সংক্রান্ত কড়া নির্দেশনা জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত সরকারি নির্দেশিকা এবং প্রশাসনিক আচরণবিধি শতভাগ কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো শিক্ষক বা কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশিকা পরিপন্থী কোনো স্ট্যাটাস, মন্তব্য, ছবি বা ভিডিও পোস্ট করলে তা তাৎক্ষণিকভাবে স্ক্রিনশট ও প্রোফাইল লিংকসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আঞ্চলিক পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে ইতিমধ্যেই এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ