বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লিডসে ১০ম তলার থেকে পড়ে গর্ভবতী নারীর করুণ মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

Spread the love

ইংল্যান্ডের লিডস শহরের একটি বহুতল ভবনের ১০ম তলার খোলা জানালা থেকে হঠাৎ নিচে পড়ে এমা অ্যাটকিনসন (৩৮) নামের এক গর্ভবতী নারীর করুণ মৃত্যু ঘটেছে। তবে ভয়াবহ এই মর্মান্তিক দুর্ঘটনার মাঝেও চিকিৎসকদের তাৎক্ষণিক ও অলৌকিক প্রচেষ্টায় বেঁচে গেছে তাঁর গর্ভের অনাগত কন্যাসন্তান। সম্প্রতি স্থানীয় এক বিচার বিভাগীয় তদন্ত (ইনকোয়েস্ট) শুনানিতে উঠে এসেছে হৃদয়বিদারক এই ঘটনাটি। জানা যায়, এমা লিডসের শেকসপিয়ার টাওয়ারে অবস্থানরত তাঁর বাবার বাসায় গিয়েছিলেন। সেখানে খোলা জানালার পাশে অবস্থানকালে অসাবধানতাবশত বা মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি নিচে পড়ে যান।

ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় এমাকে লিডস জেনারেল ইনফার্মারিতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর গর্ভের সন্তানকে বাঁচাতে চিকিৎসকেরা কাল বিলম্ব না করে দ্রুত জরুরি সিজারিয়ান অস্ত্রোপচার চালান। নির্ধারিত সময়ের প্রায় পাঁচ সপ্তাহ আগে ভূমিষ্ঠ হওয়া শিশুটির নাম রাখা হয় ‘পোসি’। ইনকোয়েস্টের তথ্য অনুযায়ী, এমা ইতিপূর্বে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। শিশু পোসি দীর্ঘ এক মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছে এবং তার ফুফু লরেন মিচেলের তত্ত্বাবধানে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। চিকিৎসাবিজ্ঞানীরা মায়ের এত উঁচুর পতন সত্ত্বেও শিশুর অক্ষত ও জীবিত থেকে জন্ম নেওয়াকে এক বিরল অলৌকিক ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন।

সূত্র: ডেইলি মেইল

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত