বুধবার , ২২ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরানে বোমা ফেলে সৌদিকে পরমাণু প্রযুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

Spread the love

চলমান ইরান-আমেরিকা সংঘাতের মধ্যেই সৌদি আরবের সঙ্গে বহুল আলোচিত আনুমানিক হাজার কোটি ডলারের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ ৩০ বছর মেয়াদি এই দ্বিপক্ষীয় পারমাণবিক চুক্তির চূড়ান্ত নথিতে শিগগিরই মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান স্বাক্ষর করবেন বলে জানা গেছে।

চুক্তির মূল শর্ত অনুযায়ী, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েস্টিংহাউস ইলেকট্রিকসহ অন্যান্য আমেরিকান সংস্থাগুলো সৌদি আরবে বেসামরিক পারমাণবিক অবকাঠামো ও এপি-১০০০ (AP1000) রিয়্যাক্টর গড়ে তুলবে। তবে সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো— প্রকল্প চালুর পর দুই বছরের যৌথ সমীক্ষা ইতিবাচক হলে এক বিশেষ ‘ব্ল্যাক বক্স’ নিরাপত্তার অধীনে সৌদি ভূমিতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের সুযোগ রাখা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষক ও পরমাণু বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের মতো সৌদি আরবকে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ মানতে বাধ্য না করা এবং আইএইএ-এর (IAEA) অতিরিক্ত পরিদর্শন প্রোটোকল ছাড় দেওয়া অঞ্চলটিতে নতুন করে পারমাণবিক প্রতিযোগিতা উসকে দিতে পারে। ট্রাম্প প্রশাসনের এই নীতি মার্কিন কংগ্রেসে প্রবল বিরোধিতার মুখে পড়ার সম্ভাবনা থাকলেও, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখতে এটি এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল মায়াদিন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত