সোমবার , ১ জুন ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ. সোমবার (১ জুন) সকাল থেকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর সদস্যরা. তাঁরা ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন. আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের দোসর এবং তাঁকে নিয়োগ দেওয়ার কারণে ব্যাংকে আবারও বড় ধরনের লুটপাটের আশঙ্কা রয়েছে. মূলত এই ক্ষোভ থেকেই তাঁরা ব্যাংকের আর্থিক নিরাপত্তা ও গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন.

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ আকস্মিক অভিযান শুরু করে. একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে. পুলিশের এই অতর্কিত অ্যাকশনের ফলে পুরো মতিঝিল ও দিলকুশা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরা চারদিকে ছত্রভঙ্গ হয়ে যান. আন্দোলনকারীদের দাবি, তাঁরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন এবং পুলিশ তাঁদের ওপর অযৌক্তিকভাবে এই বলপ্রয়োগ করেছে.

পুলিশ প্রথম দফায় লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়ে আন্দোলনকারীদের সরিয়ে দিলেও, পরিস্থিতি কিছুটা শান্ত হলে বিক্ষোভকারীরা আবারও ইসলামী ব্যাংক এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন. নতুন করে উত্তেজনা এড়াতে এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ওই এলাকায় বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে.

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত